আমাদের কথা
প্রকৃতির সবুজ শ্যামল ছায়া বেষ্টিত মনোরম পরিবেশে ইট পাথুরে গাথুনিতে সুসজ্জিত অবকাঠামো ও ঢাকা- নেত্রকোণা পাকা রাস্তা সংলগ্ন অববাহিকায় কুলকুল করে বয়ে যাওয়া মগড়া নদীর প্রবাহিত জলরাশির সৌন্দর্যে পরিবেষ্ঠিত প্রাকৃতিক মনমুগ্ধকর পরিবেশে নেত্রকোণা সদর উপজেলাধীন বিজিবি ক্যাম্প রোড, জেলা যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন অত্র “নন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ”টি অবস্থিত। প্রতিষ্ঠানে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট সুবিধাসহ সরকারী আইসিটি ল্যাবঃ ও সমৃদ্ধ পাঠাগার সুবিধা বিদ্যমান। অত্র প্রতিষ্ঠানে08 টি শ্রেণীকক্ষ, 02 টি ল্যাবঃ, 01 টি লাইব্রেরী, 01 টি গভীর নলকূপ, 04 টি টয়লেট ও 01 টি জেনারেটর রয়েছে।
সংক্ষিপ্ত ইতিহাস
প্রকৃতির সবুজ শ্যামল ছায়া বেষ্টিত মনোরম পরিবেশে ইট পাথুরে গাথুনিতে সুসজ্জিত অবকাঠামো ও ঢাকা- নেত্রকোণা পাকা রাস্তা সংলগ্ন অববাহিকায় কুলকুল করে বয়ে যাওয়া মগড়া নদীর প্রবাহিত জলরাশির সৌন্দর্যে পরিবেষ্ঠিত প্রাকৃতিক মনমুগ্ধকর পরিবেশে নেত্রকোণা সদর উপজেলাধীন বিজিবি ক্যাম্প রোড, জেলা যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন অত্র Òনন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজÓ টি শিক্ষানুারাগী ব্যক্তিত্ব জনাব মোঃ আবুল হাসান সাহেব [প্রতিষ্ঠাতা], জনাব মৃতঃ করিম বক্স [দাতা], মোছাঃ ছালেমা খাতুন [দাতা], প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠাতা শিক্ষক-কর্মচারীবৃন্দের অক্লান্ত শ্রম, মেধা, অর্থ ও উদ্যোগের ফলশ্রুতিতে 01-01-2004 খ্রিঃ প্রতিষ্ঠিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটিতে 04 [চার] বৎসর মেয়াদী কৃষি ডিপ্লোমা, 02 [দুই] বৎসর মেয়াদী এইচএসসি [বিএমটি] ও এসএসসি [ভোকেশনাল] শিক্ষাক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠান কোডঃ 58020, EIIN: 132156, এমপিও কোডঃ বি-2010100105, জিপিএস কোডঃ 131। প্রতিষ্ঠানের নিজস্ব[নামজারিকৃত] ভুমির পরিমাণ: 01 একর। সংরক্ষিত তহবিলের পরিমাণ: 02 [দুই] লক্ষ টাকা।
লক্ষ্য ও উদ্দেশ্য
সমৃদ্ধির অগ্রযাত্রায় সৃজনশীল ও মান সম্পন্ন আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী দক্ষ কর্মী তৈরীকরতঃ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার গর্বিত অংশীদার হওয়া।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি
জনাব অনিমেশ সোম
সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)